মাদক ছেড়ে আলোরপথে ফিরে আসতে রেঞ্জ ডিআইজির আহবানে আত্মসমর্পণকরা দম্পতিকে কলস ভর্তি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের জেলার গৌরনদী মডেল থানার নবাগত ওসি আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, গাঁজা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বড় কসবা গ্রামের করিম চোকদারের বসতঘরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ঘর থেকে একটি সিলভারের কলসের মধ্য থেকে ৫১২ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা করিম চোকদার (৪৯) ও তার স্ত্রী রিনা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
