ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশকালে ৫ রোহিঙ্গা নারী-পুরুষ আটকঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ নারী ও পুরুষকে আটক করা হয়।
পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায়, কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
