ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান। প্রথমবারের মতো জিয়াউদ্দিন আলমের সুরে গাইলেন তিনি। ফিউশন স্যাড ঘরানার গানে কাজ করেছেন তিনি।

সম্প্রতি রেজওয়ান শেখের স্টুডিওতে ‘সুখের সাম্পান’ শিরোনামে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।গানটি লিখেছেন তরুণ সংগীতশিল্পী শাহরিয়ার বাঁধন। সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

প্রতীক হাসান বলেন, জিয়াউদ্দিন আলমের সুরে এটি আমার প্রথম গান। গানটির কথা ও সুর অসাধারণ। আশা করি দর্শকদের ভালো লাগবে।

গানটি শিগগিরই এজেএস ক্রিয়েটিভ মিডিয়ার ব্যানার থেকে মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে বলে জানা গেছে।