টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মিরনগর এলাকায় অবস্থিত অবৈধ ইট ভাটা গুরিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২০, দুপুরে ভ্রাম্যমান আদালত এ ভাটার আগুন নিভিয়ে দেয়। এছাড়া প্যাসিফিক ব্রিকসকে ২ লাখ টাকা ও এটিএম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। দেশের ইট ভাটার প্রচলিত আইন অমান্য করে দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে কার্যক্রম চালিয়ে আসছিল বাবুল ব্রিকস নামক এই ভাটাটি।

 

সারাদেশের ন্যায় নাগরপুরেও পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।জেলা
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকুনুজ্জামান এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, নাগরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা, কর্মচারি, জেলা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান বলেন, বাবুল ব্রিকস (বিকেবি) পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসক এর লাইসেন্স না নিয়ে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালিত করে আসছিল। তাদের সময় দিয়ে নোটিশ করার পরও কার্যক্রম অব্যহত রাখায় আজ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় চিমনির আগুন নিভিয়ে দিয়ে সরঞ্জাম গুরিয়ে দেয়া হয়। সরকারের নিদের্শনা অমান্যকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।