লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক মানসিকতা ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট গুচ্ছুগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।
সরজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আইয়ুব আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
