রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক মোস্তাসেবুল আলম (অনিন্দ্য), রবিন ও ফয়সালকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত।একই সাথে তাদের জামিন না মঞ্জুর করেছে।

রোববার (১৭ আগষ্ট) বেলা ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। শুনানী শেষে বিচারক মামুনুর রশিদ তাদের পাঁদনের রিমান্ড মুঞ্জুর করেন।

এর আগে দুপুর সোয়া ২টার মিনিটে বোয়ালিয়া মডেল থানা পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। এর আগে শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের মামলাটি দায়ের করেন এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক মোতালেব হোসেনকে।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিংয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। ১৪ ঘণ্টার অভিযান শেষে কোচিং সেন্টারের মালিক মোস্তাসেবুল আলম (অনিন্দ্য), রবিন ও ফয়সালকে আটক করে। উদ্ধার করে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অস্ত্র, ওয়াকিটকি সেট, জিপিএস, বিভিন্ন দেশি-বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ। এগুলো তাজা অবস্থায় ছিল। পরে বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

ঐদিন রাতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। রোববার দুপুরে গ্রেপ্তার প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে না মঞ্জুর করে জামিন আবেদন। এনিয়ে কোন মন্তব্য করতে চাননি আসামি পক্ষের আইনজীবীরা।

কোচিং পরিচালক মোস্তাসেবুল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের (লাট্টু) ছেলে। তাঁদের বাড়ির সঙ্গে আলাদা একটি একতলা ভবনে ওই কোচিং সেন্টার। মোস্তাসেবুল রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের আত্মীয়। আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় মোস্তাসেবুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।