লালমনিরহাটে তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, লালমনিরহাট জেলা বিএনপি।

রবিবার (১৭ আগষ্ট) সকালে জেলা সদরের খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ৭ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে চাল ,ডাল,তেল,লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।

“জাগো বাহে তিস্তা বাঁচাই” আন্দোলনের প্রধান সমন্বয়ক,জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের আর ত্রাণের প্রয়োজন হবে না। তিস্তা নদী বেষ্টিত মানুষজন স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয় তা নিয়ে কাজ করছি।

এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক: একেএম মমিনুল হক, ফারুক আহমেদ প্রামাণিক, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
বন্যার্তদের মাঝে বিএনপির এ ত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় জেলা বিএনপি।