কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ১৬ই আগষ্ট শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের গোপালপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এলাকাবাশী জানায় বাড়ির পাশে আরিফুল নামে এক ব্যাক্তি শুক্রবার নতুন অটো রিকশা কিনে বাড়িতে আনার পর রাতে রিকশাটি বিদ্যুৎ চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন।

ভোরে সেই অটো রিকশা দেখতে যান বাড়ির পাশের জরিনা বেগম (৪০)। উক্ত জরিনা বেগম অটো রিকশাতে হাত দিলেই বিদ্যুৎ স্পর্শ হয়ে তিনি মাটিতে পরে যান। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরিনা বেগম ঐ এলাকার সফর উদ্দিনের স্ত্রী।

এ বিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন আমিও শুনলাম এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ওসি আল হেলাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো, মৃত জরিনা বেগমের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আর একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।