জয়পুরহাটের পাঁচবিবিতে চায়না দুয়ারী জাল জব্দের পর আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের অভিযানে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা মাঠ থেকে ৪’টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে জালের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে জব্দকৃত জালগুলো উপজেলা প্রসাশনের কার্যালয়ের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ফেলা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ৫০’হাজার টাকা।
পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি এ অভিযান পরিচালনা করেন ।এসময় থানার সিনিয়র এসআই মোঃ নূর নবী ও মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি বলেন, মৎস্য সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে জালগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
