রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ৩টার দিকে তিনি চকিৎসা অবস্থায় মারা যান।
বুধবার (২৫ জুন) রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম কবির হোসেন (৩৭)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।
জানা গেছে, গত ১৯ জুন কবির হোসেন রামেক হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে রামেক হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘ওই রোগীর ডেঙ্গুর উপসর্গ ছিল। আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়েছি। তবে ডেঙ্গুও প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি।’
