সিরাজগঞ্জের কাজিপুরে ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী (২৫ মে-২৭ মে) ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও বূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় (২৬ মে) সকাল ১১টায় কাজিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ আর্দশ একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী। পরে উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, সমবায় অফিসার খালেদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা ভূমি অফিসের নাজির আল মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
