রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) রোগী সেজে অভিযান চালিয়েছে। এসময় প্যাথোলোজী বিভাগের রশিদ ছাড়া নগদ টাকা হাতে নেওয়াসহ বেশ কিছু অনিয়ন ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সফটওয়ার থাকা সত্তেও কাচা রশিদের মাধ্যমে টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে কর্তকর্তারা।

রবিবার (২৫ মে) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ৬ ঘন্টা এ অভিযান পরিচালনা করে দুদক রাজশাহীর সমন্বিত জেলা কায়ালয়ের একটি দল। অভিযানের শুরুতেই রোগী সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালিয়েছেন। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজী বিভাগের রশিদ ছাড়া টাকা নেওয়া, জেনারেটর না চালানো, তিনটি কেবিনের মধ্যে একটি কেবিন স্টোর হিসেবে ব্যবহার ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের পুরুষ ওয়ার্ডের বাথরুমের দরজা না থাকা ও বাথরুম অপরিস্কার দেখতে পান। অভিযানের সময় দুদকের কর্মকর্তাগণ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের শিশু ওয়ার্ডসহ নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন।

দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলা হাসপাতালে বিভিন্ন অনিয়মের সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) না পেলেও তার প্রতিনিধির উপস্থিতিতে তথ্য যাচাই করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতিসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

এ সময় দুর্নীতি দমন কমিশন রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক বোরহান উদ্দিন জানান, আমরা সকাল থেকে ছদ্মবেশে হাসপাতালটি পর্যবেক্ষণ করেছি এবং এখানে নানান রকম অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি। এমনকি চিকিৎসাধীন রোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণের সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এসব রিপোর্ট আমরা কমিশনে জমা দিব পরবর্তীতে কমিশন কি ব্যবস্থা নিবেন তা আমরা জানিনা।
দুদকের এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও নাদিরা বেগম।