কাজিপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আইসিটিডি স্কুল অফ ফিউচার প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্ট পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি প্রোগ্রামার প্রকৌশলী মোছাঃ উম্মে মারজিয়া।

রবিবার (২৫ মে) দুপুরে উপজেলা আইসিটি অফিসার খাযরুইয়ার রহমান নাহিল কে সঙ্গে নিয়ে উপজেলার প্রাচীনতম প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ল্যাব স্থাপন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় আইসিটিডি স্কুল অফ ফিউচার, আইসিটিডি ডিজিটাল ল্যাব, আইসিটিডি রোবোটিকস কর্ণারসহ মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শন করেন তিনি ।

এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন আইসিটি প্রোগ্রামার মহোদয় কে বিভিন্ন বিষয়ে অবহিত করেন। বিশ্বে শিক্ষাক্ষেত্রের অনন্য উদাহরণগুলোকে সামনে রেখে সারাদেশের ৩০০টি স্কুলকে স্মার্ট স্কুল হিসেবে গড়ে তোলার লক্ষে ‘স্কুল অব ফিউচার’ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কাজিপুর উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই প্রকল্পের আওতাভুক্ত একমাত্র প্রতিষ্ঠান।

শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে ৩০০টি ‘স্কুল অব ফিউচার’ গড়ে তোলার লক্ষ্য এ প্রকল্পের উদ্দেশ্য। শিশুদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার পাশাপাশি স্কুল অব ফিউচার গড়ে তোলা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অ্যানিমেশন, রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে।