বিগত আওয়ামী লীগ সরকারের সময় দাপুটে যুবলীগ ও ছাত্রলীগ নেতা একাধিক মামলা মাথায় নিয়ে এখনো রুয়েটে চাকরি করছেন প্রকাশ্যে । দীপন ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ বাদশার সন্তান হওয়ায় এখনও দাপটের সঙ্গে রুয়েটে চাকুরিতে রয়েছেন বহাল তবিয়তে ।

দীপনের হাতে ফ্যাসিবাদ সরকারের সময় নির্যাতিত হয়েছেন বিএনপি-জামায়াত পন্থী অসংখ্য শিক্ষক ,অফিসার ও কর্মচারী , আ.ফ.ম মাহমুদুর রহমান দীপন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরীতে যোগদানের পর থেকে দাপটের সঙ্গে জনসংযোগ দপ্তরে দায়িত্বে আছেন জনসংযোগ দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার সময় বিএনপি জামায়ত পন্থী শিক্ষকদের নাম বিকৃতি করে বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ রয়েছে ।

রুয়েটে নিয়োগ ও ট্রেন্ডার বনিজ্যর নিয়ন্ত্রণ করতেন তিনি , রুয়েটের দূর্নীতিবাজ কর্মকর্তা হারুন ছিলেন দীপনের প্রধান সহযোগী ,আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের নামাজে জানাযার ছবি ফেসবুক ভেরিফাইড পেজে এক কর্মকর্তা শেয়ার করায় ক্ষমতার দাপটে সাসপেন্ড করেন কর্মকর্তা মিলনকে ।

জানা গেছে, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ২০২৫ সালের ১২ মে পর্যন্ত রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা বিস্ফোরণ আইনে একাধিক মামলা হলেও তিনি এখনও রুয়েটে জনসংযোগ দপ্তরে দায়িত্ব পালন করছেন । রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক মামলার আসামী হওয়ার সর্ত্বেও চাকুরীতে কিভাবে বহাল তবিয়তে রয়েছেন দীপন। দীপনের ক্ষমতার কাছে রুয়েট প্রশাসন নিরব কেন?।

এ বিষয়ে জানতে রুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তিনি ফোন রিসিভ করেননি, যার ফলে তার বক্ত্যেব্য পাওয়া যায়নি।

রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চেীধুরীর সঙ্গে যোগাযোগ করা হইলে তিনি বলেন রুয়েট প্রশাসনের দীপনের চাকুরীর বিষয়ে কিছু করার সুযোগ নেই মামলা হয়েছে আদালত দেখবে রুয়েট প্রশাসনের হস্তক্ষেপের কিছু নেই এই মামলার বিষয়ে ।