বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ১৪৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলায় প্রফেসর ড. আনন্দ কুমার সাহাসহ উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।
ঘটনার সূত্রপাত:
ঘটনার সূত্রপাত গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে। ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর কর্মী সিজান (৩২) এর নেতৃত্বে প্রায় সাত শতাধিক মানুষ রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মোড় থেকে আওয়ামী সরকারবিরোধী মিছিল শুরু করে। মিছিলটি খরবোনা সাঁকো এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। অভিযোগে বলা হয়, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ের সামনে ওঁত পেতে থাকা আসামিরা মিছিলে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।
সিজানের নেতৃত্বে গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় সাত শতাধিক ছাত্র, শ্রমিক ও সাধারণ জনতা নিয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মোড় হতে স্বৈরাচারী সরকার পতনের জন্য রাজশাহী শহরের দিকে যাত্রা শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি বোয়ালিয়া থানাধীন খরবোনা সাঁকো ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ের সামনে পাকা রাস্তার পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাদের ওপর হামলা করেন।
এজাহারে অভিযোগ:
এজাহারে আরও বলা হয়, আসামিরা হ্যান্ড মাইকে প্রকাশ্যে উচ্চস্বরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা কেউ যেন প্রাণে বাঁচতে না পারে সেই নির্দেশ দেন। এসময় ৩ থেকে ৩৯নং আসামি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছুড়তে থাকে। এসময় ৫ ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ৫নং আসামি আরমান আলীর কার্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর আমাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করে। ফলে আমার উভয় পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম করে এবং বাম হাতের কুনই আঘাতপ্রাপ্ত হয়। আমি ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে বাঁচাও বলে চিৎকার করতে থাকি। তাৎক্ষণিক ৪০ থেকে ১৪৮নং আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য ছাত্র, প্রমিক ও সাধারণ জনতার মিছিলকে লক্ষ্য করে বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটান এবং ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লাঠিসোঠা নিয়ে শান্তিকামী মিছিলের ওপর ঝাপিয়ে পড়ে।
এজাহারে আসামি:
এজাহারে মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-২ আসনের এমপি শফিকুর রহমান বাদশার ছেলে মাহমুদুর রহমান দ্বীপন, রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও বর্তমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।
মামলার বাদী:
মামলার বাদী হলেন, সিজান (৩২) বৈষম্যবিরোধী আন্দোলনে একজন সক্রিয় আন্দোলনকারী। তিনি রাজশাহীর শাহমাখদুম থানার পবাপাড়ার মো. সুলতান সরদার ও মোসা. রেহেনা পারভিন দম্পতির সন্তান সিজান।
আমি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হলে আমার শরীরে ২২টার মতো সেলাই লাগে। পরে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে পরিবার ও সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে থানায় মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।
সংশ্লিষ্টদের বক্তব্য:
মামলার বিষয়ে জানতে চাইলে প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি কখনোই ঘটনাস্থলে ছিলাম না। হয়তো আমার প্রতি কারো রাগ থাকতে পারে সেই জায়গা থেকেই মামলায় আমার নামটা দিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আমি কিছুই জানি না।
বোয়ালিয়া থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, গত ১২ মে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ। গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম, দলবদ্ধভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্য এবং ককটেল বিস্ফোরণ আইনে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে। আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। আইন অনুযায়ী মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
