র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সংঘবদ্ধ ও গুরুত্বপূর্ণ অপরাধ দমন যেমনঃ সন্ত্রাস দমন, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিভিন্ন অপারেশনের মাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এযাবৎ র্যাব যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এবং প্রতিটি সদস্য প্রতিনিয়ত জনগণের নিরাপত্তার জন্য এবং নিরাপদ সমাজের লক্ষ্যে তথ্য ভিত্তিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, সিলেট এর একটি আভিযানিক দল ২১ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২১:০০ ঘটিকার সিলেট জেলা কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউপির ১নং ওয়ার্ডস্থ বোড়দেও এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭০ বোতল ফেনসিডিলসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ জজ মিয়া (২৭), পিতা- ফারুক মিয়া, সাং- লাচুখাল, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট। এই সময় তার কাছ থেকে ১টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিরি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
