ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাংগুয়া গ্রামে ২১মে দুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে ভুবন আলীর পুত্র ৩ সন্তানের জনক আলতাফুর রহমান (৫৫) বজ্রপাতে মারা যায়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, মৃত একজন ব্যক্তি জরুরি বিভাগে এসেছিল কিন্তু সে বজ্রপাতে মারা গেছে না হার্ট অ্যাটাক মারা গেছে তা এখনও সঠিকভাবে জানা যায় নি।