দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই ২ জন। এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।

সোমবার (১৯ মে) সকাল ৬টার দিকে বাবলু ফার্ম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন- আজগর আলীর ছেলে মো. দেলোয়ার (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫) ও মোহাম্মদ মানিক। আহতরা হলেন- আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭), ও নাহিদ (৩২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশে একটি কনফারেন্সে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা ও গাড়ির চালক। সকাল ৭টার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন মারা যায়।

বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার লোকজন ঘটনার শুরু থেকেই তদারকি করছে। এখন হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে।