ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের মাধবের বাগ এলাকার আউলিয়া বাজার-চম্পকনগর পাকা রাস্তার পূর্ব পাশে নুরু মিয়ার গাছ বাগান এলাকা থেকে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) এসআই নির্মলেন্দু চাকমা, এএসআই শামছুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স পাহাড়পুর ইউনিয়নের মাধবেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. বাদল মিয়া (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ির কাছ থেকে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি মো. বাদল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মাধবেরবাগ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।