প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে তথ্যপ্রযুক্তি ব্যবহার সুদুর প্রসারী করার লক্ষ্যে ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ হয়েছে।

গতকাল কাজিপুর শিক্ষা অফিসের আয়োজনে অফিস চত্বরে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।

এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী।

কাজিপুর উপজেলার ২৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৬৭টি প্রতিষ্ঠানে এই মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।