অর্থনৈতিক দুরবস্থার কারণে নজিরবিহীন বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে মালদ্বীপ ছেড়েছেন। শ্রীলংকা সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বার্তা সংস্থা এপি’র বরাতে জানিয়েছে, ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়া সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন। এরপর সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দায় যাবেন।

এর আগে গতকাল বুধবার সকালে রাজাপাকসে স্ত্রী ও দুই বডিগার্ড নিয়ে মালদ্বীপের উদ্দেশে দেশ ছাড়েন। মালদ্বীপের এয়ারপোর্টে তাকে স্বাগত জানান দেশটির স্পিকার মোহাম্মদ নাশিদ।