ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র উদ্যোগে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে নির্মাণ করা হচ্ছে “বঙ্গবন্ধু কর্ণার”।

গত ২৫ অক্টোবর দুপুরে নির্মাণ কাজের স্পট পরিদর্শন করেন মেয়র ইকরামুল হক টিটু এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন ঘিরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার,নির্বাহী প্রকৌশলী (বিদুৎ) মোঃ রহমান,মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মসিক নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী প্রকৌশলী আজহারুল ইসলাম এবং ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা গোলাম মোস্তফা কামাল (শামীম) সহ প্রমুখ।