জমে উঠেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার, টবগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা। বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ সমর্থিত কামরুল আহসান চৌধুরী, এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, কামরুল আহসান চৌধুরী-কে জয়ী হিসেবে দেখতে চায় এলাকাবাসী। অন্যদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মত যোগ্য প্রার্থী কামরুল আহসান চৌধুরী বলে দাবি এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে চেয়ারম্যান হিসেবে বর্তমান চেয়ারম্যান কে নৌকা প্রতীকে দেখতে চায় এলাকাবাসী।
সরজমিনে গিয়ে জানা গেছে, এবার নৌকার মাঝি হিসেবে কামরুল আহসান চৌধুরী তাই মনোনয়ন বোর্ডের কাছে, এলাকার আওয়ামী লীগের, সাধারণ কর্মীরা দাবি করেছেন, তদন্ত সাপেক্ষে ত্যাগীদের মূল্যায়ন করে মনোনয়ন দেয়ার দাবি জানান।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বলেন, ‘এর আগে নির্বাচনে আমি প্রার্থী হয়েছে, যেহেতু আগে আমি পাইনি তাই এবার দলের কাছে আশা করছি, দল আমাকে মনোনয়ন দিবে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের, বিভিন্ন প্রবীন নেতারা বলেন. ক্লিনম্যান হিসেবে দলমত নির্বিশেষে টবগী ইউনিয়ন বাসীর কাছে বর্তমান চেয়ারম্যান, কামরুল আহসান চৌধুরীর, ব্যাপক পরিচিতি রয়েছে। কামরুল আহসান চৌধুরী, ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আ.লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বোরহানউদ্দিন উপজেলা ও টবগী ইউনিয়ন বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়ন, সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে তিনি জড়িয়ে রয়েছেন নবীন প্রবীনসহ সকল শ্রেনী পেশার মানুষের হৃদয়ে। ফলে তাঁর ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, মূত্যুর আগে তিনি টবগী ইউনিয়ন বাসীর জন্য একটা কিছু করে যেতে চান যেনো মূত্যুর পরেও তার করে যাওয়া কাজের মাধ্যমে মানুষ তাকে স্মরণ করেন।
টবগী ইউনিয়ন বাসীর অভিমত, এসব বিবেচনায় আওয়ামীলীগ নেতা, ও বর্তমান চেয়ারম্যান এই হতে পারেন টবগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী। অপর দিকে বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা তারই বেশী বলে দলের নেতা-কর্মীরা মনে করেন। তিনি আগামী ইউনিয়ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
কামরুল আহসান চৌধুরী বলেন, আমার প্রানপ্রিয় নেতা ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক ও সাবেক সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী জাতীয় নেতা বর্তমান ভোলা-১ মাননীয় সংসদ সদস্য জননেতা তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জননেতা আলী আজম মুকুল এমপি মহোদয়ের হাতকে আরো শক্তিশালী করার জন্য টবগী ইউনিয়ন বাসীর উন্নয়নে দীর্ঘদিন যেভাবে ছিলাম এবং আগামীতেও সর্বদা সতেষ্ট থাকবো এবং শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের মাধ্যমে টবগী ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এবং সাধারণ মানুষের মনে জায়গা করে থাকতে চাই। তাই সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করি।
