মঙ্গলবার ৩ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সেরাফ উদ্দিন খাঁন মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা মূলক কার্যক্রম বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মতবিনিময় সভায় সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা বিষয়ক এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া, সি ও ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, মেজর মাহমুদুল হাসান, মেজর মুরাদ, র‍্যাব, পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

এসময় জেলা প্রশাসক আগত অতিথিদের মাঝে মৌলভীবাজার জেলার “জেলা ব্র্যান্ড” বুক হাতে তুলে দেন।