মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার ব্রাঞ্চের উপকারভোগী পরিবারের কৃতি শিক্ষার্থী সন্তানের মধ্যে ২৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি ১৯/২০ কার্যক্রমের আওতায় সমৃদ্ধি কর্মএলাকায় আয়-বৃদ্ধিমুলক সদস্যদের সন্তান উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ বড়লেখার ২য় বর্ষের ছাত্রী তুলশী দাস মমি ও প্রথম বর্ষের ছাত্রী মিতালী রাণী দাসকে ১২ হাজার টাকা করে ২৪ হাজার টাকার চেক দেয়াহয়।
গত (২৯ জুলাই) বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলা মিলনায়তনে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ দুই শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি হিসেবে চেক তুলেদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়লেখা।
এসময় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার ব্রাঞ্চ ম্যানেজার মো.আলতাফ হোসেন, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন,পদক্ষেপ দাসের বাজার ব্রাঞ্চের সামাজিক উন্নয়ন কর্মকর্তা ইফতেখার বিন আহসান,উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা নাবিল আহমদ খান প্রমূখ ছিলেন।
বি-বাডীয়া জোন সিলেট এরিয়ার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসের বাজার ব্রাঞ্চ এর আওতায় পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় উপকার ভোগী পরিবারের কৃতি সন্তানদের মধ্যে প্রতিবছর এ ধরণের শিক্ষা বৃত্তি প্রদান করাহয়।
