সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ১২৯ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। আজ রবিবার (১ আগষ্ট) রাতে জৈন্তাপুর থানার নিজপাটি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল আহমদ সিলেটের জৈন্তাপুর থানার ডিবির হাওর এলাকার জহিরুল ইসলামের পুত্র।

র‌্যাব জানায়, ১আগস্ট  রাত পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ১ নং নিজপাট ইউনিয়নের ৩ নংওয়ার্ডস্থ নিজপাট মাস্তিংহাটি গ্রামের মতিন মিয়ার মুদি মালের গোডাউনের সামন থেকে মাদক ব্যবসায়ী সোহেল আহমদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার ও জব্দ করে।

 পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতস হসিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০১