সিলেট নগরী থেকে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বুধবার (২৮ জুলাই) রাতে কাষ্টঘর সুইপার কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, কামাল আহমেদ (৪২)। সে ময়মনসিংহ জেলার গৌড়িপুর থানার পাচার বাজার মানিকরাজের গিয়াস উদ্দিনের পুত্র। বর্তমানে সে সিলেট নগরীর দরগা মহল্লা সৈয়দ বাড়ীর বাসিন্দা।

র‌্যাব জানায়, বুধবার রাত সোয় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নগরীর লোনীর মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামাল আহমেদকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ৬৮ লিটার চেলাই মদ ও নগদ ১ হাজার ১৯০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর২৪(খ)/২৫ ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ এসএমপি-সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর কর াহয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৯