আনোয়ারার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আনোয়ারা-কর্ণফুলী আসনের চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার ২০২১” এ মনোনীত হয়েছেন।

আজ রবিবার (৭ মার্চ) মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল কৃর্তিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ ৯ জন ব্যক্তিকে “স্বাধীনতা পুরষ্কার”২০২১ ঘোষণা করা হয়।

এতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরষ্কার’২০২১ এ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর নাম ঘোষণা করা হয়।

মহান এই নেতা মরণোত্তর স্বাধীনতা পুরষ্কারে ভূষিত হওয়ায় আনোয়ারায় বাসির আনন্দে ভাসছে। আনোয়ারা উপজেলাআওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক শুভেচ্ছা জানাচ্ছেন।