ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভয়েস অব বিজনেস’ ক্লাবের নতুন কেবিনেট ঘোষণা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   ৪১৮ বার পঠিত
ভয়েস অব বিজনেস’ ক্লাবের নতুন কেবিনেট ঘোষণা

‘ভয়েস অব বিজনেস’ ক্লাব তাদের সূচনালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ক্লাব কার্যক্রমে সর্বাধিক উন্নতির ধারা বজায় রেখে এগিয়ে চলেছে। দেশজুড়ে সাড়া জাগানো এ ক্লাবটি সম্প্রতি তাদের ২০২০-২১ সেশনের ১৪ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি ঘোষণা করেছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে, গত রবিবার (ফেব্রুয়ারি ২১, ২০২১) বিকাল ৫ঃ৩০ ঘটিকায় জন্য অনলাইনেই গুগল মিট প্লাটফর্মের মধ্য দিয়ে সংগঠনটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ফারহান যায়েদ ইসলাম এর সঞ্চালনায় নতুন কমিটি হস্তান্তর কার্যক্রম বাস্তবায়িত হয়। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবটির এ্যালামনাই সদস্যগণ উপস্থিত ছিলেন, যাঁরা ক্লাবটির বর্তমান সদস্যদের কাছে তাঁদের নিজ নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নতুন কার্যনিবার্হী কমিটির সদস্যদের সাধুবাদ জানান।

বর্তমান সকল সদস্যের সম্মতিতে কমিটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী শোয়েবুর রহমান শান্ত। চিফ এডিটর পদে নির্বাচিত হয়েছেন একই ব্যাচের মায়িশা নাওয়ার এবং জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন তিশা চক্রবর্তী।

নবনির্বাচিত প্রেসিডেন্ট শোয়েবুর রহমান শান্ত বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য থাকবে ক্লাবের গৌরব অক্ষুণ্ণ রেখে প্রতিনিয়ত উন্নয়নের চেষ্টা চালিয়ে যাওয়া।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের দক্ষ হয়ে ওঠার জন্য প্রতিনিয়ত সেমিনার, ওয়ার্কশপ এবং বিজনেস কম্পিটিশনসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যকলাপের আয়োজন করে থাকে ‘ভয়েস অব বিজনেস’ ক্লাব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa