ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গাজীপুরে তরুণীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ এক লম্পট গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১   ৩৪৮ বার পঠিত
গাজীপুরে তরুণীকে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ এক লম্পট গ্রেপ্তার

ঢাকার এক তরুণীর ‘পর্নোগ্রাফি ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ওই তরুণীকে ধর্ষণের গোপন ভিডিও ধারণ করার অভিযোগে গাজীপুরের এক কলেজছাত্রকে রোববার গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সদস্যরা।

গ্রেফতারকৃতের নাম আরমান খন্দকার রাহুল (২৬)। গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকার খন্দকার হাবিবুল আলমের ছেলে রাহুল গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের অনার্স (সম্মান) শেষ বর্ষের ছাত্র।

র‌্যাব-১ সূত্রে জানা যায়, সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঢাকার মোহাম্মদপুর এলাকার ওই তরুণীর সাথে পরিচয় হয় আরমানের। গত ২০ জানুয়ারি দুপুরে গাজীপুরের হাড়িনাল এলাকায় বন্ধু রাফিনের ভাড়া বাসায় ভিকটিমকে নিয়ে যান আরমান। এ সময় তাদের অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ভিডিও ধারণ করে আরমান। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ এবং ধর্ষণের গোপন ভিডিও ধারণ করে আরমান। এরপর থেকে তিনি ভিকটিমের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন।

এ ব্যাপারে ভিকটিমের মা জিএমপি’র সদর থানায় শনিবার পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১-এর সদস্যরা গাজীপুরের হাড়িনাল এলাকায় অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অশ্লীল ভিডিও সম্বলিত একটি ল্যাপটপ, পেনড্রাইভ ও মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে মাদকসেবী আরমান একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে গোপন ক্যামেরায় ধারণ করা অশ্লীল ভিডিও ও ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল করার কথা স্বীকার করেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa