সিলেট মহানগরীতে দিন-দুপুরে সিএনজি অটোরিকশায় গরু তুলে নিয়ে যাওয়ার সময় জনতা ২ চোরকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আখালিয়া সোনালি আবাসিক এলাকার যোগিপাড়ায় এ ঘটনা ঘটে। চোর ও সিএনজি অটোরিকশাকে পরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও যোগিপাড়ার মাঠে গরুর পাল ঘাস খাচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে এ মাঠ থেকে একটি গরু সিএনজি অটোরিকশায় তুলে ২ চোর পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘটনাটি দেখে সিএনজি অটোকারিকশাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে জালালাবাদ থানায় খবর দিলে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে ২ চোর ও সিএনজি অটোকারিকশা থানায় নিয়ে যায়। জালালাবাদ থানার ডিউটি অফিসার ২ চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে চোরদের নাম-ঠিকানা জানা যায়নি।
ওমর ফারুক/১৪-বিএম
