সিলেট মহানগর আওয়ামী লীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ধোপাদিঘীরপাড়স্থ মা কমিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় নব গঠিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।