মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার উন্নত জাতের গবাদিপশু এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী।

মঙ্গলবার (১২জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার গবাদিপশু ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রানি সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদিপশু ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদানের উদ্যোগ নেয়া হয়। ২য় পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের ৪৮টি পরিবারের উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে গবাদি পশু উন্নতজাতের একটি করে ক্রসবিট বকনা গরু, শেড নির্মাণের উপকরণ ও গবাদিপশুর জন্য খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা,ডা.মো.আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ প্রকল্প পরিচালক,ডা.মো.আনোয়ার শাহাদাৎ, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডা.কর্ণ চন্দ্র মল্লিক-সহ প্রমুখ।