মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় টাটা পিকাপের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামের একজন নিহত হয়েছেন। রবিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লাঠিটিলা রোডের জুড়ী কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত হোসাইন আহমদ(২১) উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।ঘটনার পর স্থানীয়রা জুড়ী ৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার পর টাটা মিনি পিকাপ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পথচারীরা বলেন, হঠাৎ কিসের শব্দ শুনি। তার পরে দেখি লোকজনের দৌড়াদৌড়ি শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি টাটা মিনি পিকাপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটর সাইকেল আরোহীর মাথায় খোলস বের হয়ে গেছে। সাথে সাথে একটা সিএনজিকে এনে হাসপাতালে পাঠাই। পরে ৯৯৯ কল করে পুলিশকে জানালাম।