সিলেট নগরীর আখালিয়া থেকে আন্তজেলা মোটর সাইকেল ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা।  শনিবার (৯ জানুয়ারী) তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের বিশ্বনাথ থানার জানাইয়া গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র বর্তমানে নগরীর আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা  মো: দুলাল (৩৪), মৌলভীবাজার সদর থানার বাবনকান্দি গ্রামের মো: সাদুল্লার পুত্র বর্তমানে জালালাবাদ থানার কালিবাড়ীর এলাকার বাসিন্দা মো: সোহেল আহম্মেদ (৩৫) এবং ওসমানীনগর থানার মনতৈল গ্রামের মো: ময়না মিয়ার পুত্র বর্তমানে নগরীর আখালিয়াবাজার এলাকার বাসিন্দা মো: কয়েছ মিয়া (৩০)।

র‌্যাব জানায়, শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর কোম্পানি) এর একটি দল কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে কোতয়ালী থানার নআখালিয়া নেহারীপাড়া থেকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় আন্তজেলা মোটর সাইকেল ছিনতাই চক্রের ৩ সদস্য দুলাল, সোহেল ও কয়েজ মিয়াকে গ্রেফতার করে। জব্দকৃত মোটর সাইকেলসহ গ্রেফতারকৃত আসামিদেরকে এসএমপি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ওমর ফারুক/১০-বিএম