কুমিল্লা দেবিদ্বারের ধামতীতে ডিপিএল টি টেন ক্রিকেট টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, মেয়র প্রার্থী সাইফুল ইসলাম শামীম, বাবুল হোসেন রাজু, ধামতী ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও এটিভির সিইও এটিএম সাইফুল ইসলাম মাসুম, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থি সৈয়দ মো.জসিম উদ্দিন, মো.নজরুল ইসলাম, মো. জুয়েল চৌধুরী প্রমুখ।

খোলায় চ্যাম্পিয়ান হয়েছেন কাচিসাইর টাইগার ক্লাব, রানার্সআপ হয়েছেন সুলতানপুর লামসীন ক্যাবল ক্লাব।