মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত ভোট জালিয়াতির প্রতিবাদে শনিবার ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার ট্রাম্প সর্মথক। মিলিয়ন মেগা মার্চ নামক এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষোভকারীরা জড়ো হন। শনিবার দুপুরে হোয়াইট হাউসের পূর্ব দিকে ফ্রিডম প্লাজার কাছে সমবেত হন বিক্ষোভকারীরা। পরে সুপ্রিম কোর্টের দিকেও যেতে চেয়েছিলেন তারা। ট্রাম্প গাড়িবহর নিয়ে বিক্ষোকারীদের অভিনন্দন জানিয়েছেন। বিক্ষোভের একটি ভিডিও রিটুইট করে রিপাবলিকান নেতা লিখেছেন আমরাই জিতব।
এদিকে এরইমধ্যে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এদিকে, ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ সমাবেশের জবাবে পাল্টা সমাবেশের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বামপন্থী দলগুলো।
