ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সোনারগাঁ উপজেলার দড়িকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২০   ৩২২ বার পঠিত
সোনারগাঁ উপজেলার দড়িকান্দিতে এক যুবকের লাশ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় নুরনবী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত যুবক নুরনবী গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদ রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকার করোনা ইন্ডাস্ট্রিজের সামনে মহাসড়কের রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa