ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ধামরাইয়ের সন্ধিতারা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২০   ৩৩৭ বার পঠিত
ধামরাইয়ের সন্ধিতারা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ

ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে এক গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী নিজে বাদি হয়ে ৫ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ধামরাইয়ের সন্ধিতারা গ্রামের লেবু বাগানের পাশ দিয়ে সোমবার সন্ধ্যায় হেঁটে যাচ্ছিল ওই গৃহবধূ। এসময় একই গ্রামের বান্ধ মিয়ার ছেলে শামীম হোসেন, তাজুল ইসলামের ছেলে মোশারফ হোসেন, সাইদুল ইসলামের ছেলে রুবেল, হাসান মিয়ার ছেলে সোহেল ও নুরু মিয়ার ছেলে সুমন তার গতিরোধ করে জোর করে লেবু বাগানে টেনে নিয়ে যায়। পরে তার মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। গৃহবধূ কৌশলে ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসে। এসময় ধর্ষকরা পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ধামরাই থানায় ভুক্তভোগী নিজে বাদি হয়ে পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ধর্ষিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষা প্রস্তুতি নেয়া হয়েছে।।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa