ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

সিলেটে র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   ৩৩১ বার পঠিত
সিলেটে র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গঙ্গারজল এলাকা থেকে ৫০১ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেন র‌্যাব-৯। আসামী‌দ্বয় হলেন মৃত আব্দুল জলিল @ মাখন’র ছেলে মোঃ দেলোয়ার আহমেদ(৩৬) এবং মায়া মিয়া চৌধুরী’র ছেলে মোঃ খলিলুর রহমান(৪১)। উভয় সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গঙ্গারজল এলাকার বাসিন্দা। জব্দকৃত ফেন্সিডিলসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং তাহাদের সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করে।

এদিকে, বুধবার (২৮ অক্টোবর) সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন শ্রীপুর এলাকা থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ২ বোতল বিদেশী মদ এবং রুটিমল্লি ২৬ পিস জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী শ্রী শুভনবাড়াইক (২৮), পিতা- লক্ষী নদরবাড়াইক, সাং- শ্রীপুর চা বাগান, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট’কে গ্রেফতার করে র‌্যাব। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

অপরদিকে, সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন আলু বাগানস্থ এলাকা থেকে Tossex Syrup ৪৬ বোতল ও Mc Dowell`s ৪৫ বোতল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আক্কাছ আলী (২২), পিতা- মোঃ ফজর আলী, সাং- গুচ্ছগ্রাম, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট’কে গ্রেফতার করে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa