ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে গৃহহীন চা শ্রমিক তরুণ ভূমিজকে ঘরের চাবি হস্তান্তর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   ৩৪৯ বার পঠিত
মৌলভীবাজারে গৃহহীন চা শ্রমিক তরুণ ভূমিজকে ঘরের চাবি হস্তান্তর

বুধবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের প্রেমনগর চা বাগানের চা শ্রমিক তরুণ ভূমিজকে ঘরের চাবি হস্তান্তর করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন মৌলভীবাজার সদর এর বাস্তবায়নে নির্মিত হয়েছে এই ঘরটি।

কমিশনার মশিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত সচেতন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদানে এবং তাদের সমস্যা নিরসনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মুজিববর্ষে চলমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার সকল গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করবে।

ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa