ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বনাথে নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৫ অক্টোবর ২০২০   ৪২৪ বার পঠিত
বিশ্বনাথে নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গবিন্দনগর গ্রাম (দ্বীপবন্ধ) হতে আশুগঞ্জ বাজার পর্যন্ত ইটসলিং সড়ক মাকুন্দা নদীর ভয়াবহ ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ সড়কের প্রায় ৪৬ মিটার অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এতে কয়েকটি গ্রামের মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। নদীর ভাঙ্গনের কবলের আতংকে রয়েছেন আশপাশ এলাকার কয়েকটি বাড়ির মানুষ।

জানা গেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গবিন্দনগর গ্রাম (দ্বীপবন্ধ) হতে আশুগঞ্জ বাজার পর্যন্ত ইটসলিং সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে প্রায় ১০-১২ গ্রামের মানুষ গাড়িযোগে প্রতিনিয়ত যাতায়াত করে আসছেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মাকুন্দা নদীতে পানির স্রোত বেড়ে যায়। এতে নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এ সড়ক দিয়ে যানবাহান চলাচল বন্ধ রয়েছে। ফলে এ এলাকার কয়েকটি গ্রামের মানুষকে এখন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

স্থানীয় লোকজন জানান, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা না হলে পুরো এলাকা বিলীন হয়ে যাবে। ভাঙন বাড়লে মাকুন্দা নদীর গতিপথও পাল্টে যাবে। এর ফলে ভাঙনের মুখে পড়বে এলাকার কয়েকটি বাড়ি।

স্থানীয় বাসিন্দা মনির মিয়া বলেন, ‘মাকুন্দা নদীতে যেভাবে ভাঙন শুরু হয়েছে যেকোনো সময় এলাকার বাড়িঘর ভেসে যাবে। বৃষ্টি হলে নদীতে স্রোত বেড়ে যায়। এলাকার মানুষজন উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।’

এব্যাপারে খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, নদীর কবলে বিলীন হওয়া সড়ক পরিদর্শন করে বিষয়টি উপজেলা প্রশাসন ও সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে অবহিত করেছি। দীর্ঘদিন ধরে মাকুন্দা নদীর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, নদী ভাঙনে সড়ক ধসে যাওয়ার বিষয়টি উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ করেছি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবি) সিলেটের নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামান সরকার বলেন, পাউবি সিলেটের সহকারি প্রকৌশলী আল-আমিনকে ভাঙন এলাকা পরিদর্শন করার জন্য পাঠানো হয়েছে। নদী ভাঙন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa