ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

বড়লেখায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ইউএনও শামিম আল ইমরান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৪ অক্টোবর ২০২০   ৪০৭ বার পঠিত
বড়লেখায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ইউএনও শামিম আল ইমরান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার উত্তর শাহবাজপুর ও দাসের বাজার ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন,বিপুল উৎসব মুখর পরিবেশে নানা অনুষ্ঠানাদির মাধ্যমে শারদীয় দুর্গোৎসব উদযাপন করে থাকেন প্রতিবছর। কিন্তু এবার বৈশ্বিক মহামারি করোনার কারণে এই আনন্দধারায় কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তবে আশাকরি সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বাধা অতিক্রম করতে আমরা সক্ষম হবো। স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। এসময় নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোজ খবর নেয়া হয়।

পরিদর্শনকালে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সর্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার মোঃ শাখাওয়াত হোসেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন প্রমুখ ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa