নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মনিটরিং সেল ও বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রে শুক্রবার (২৩ অক্টোবর) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু উত্তম মোদক, সভাপতি, নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদ।

এ সময় পূজা মন্ডপে বিতরণের জন্য নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধান সামগ্রী উন্নতমানের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার আহবায়ক শ্রী অনিল চন্দ্র ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস এবং নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উত্তম মোদক ও সাধারণ সম্পাদক বিনয় সাহা, থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র সাহা ও কন্ট্রোল রুমে দায়িত্বরত চিকিৎসকদের হাতে তুলে দেয়া হয়। এছাড়াও নরসিংদী সদর ও শিবপুর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন নরসিংদী পুলিশ সুপার