বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নেত্রকোণা, জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলা শাখার সহযোগিতায় শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে বাংলাদেশ ইউনিয়ন সচিব সমিতি (বাপসা) ময়মনসিংহ জেলা শাখা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহ্তাব উদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয় ময়মনসিংহে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু এক বক্তেব্যে বলেন ইউনিয়ন পরিষদের সচিবরা হলো বর্তমান সরকারের চালিকা শক্তি। বর্তমান সরকার সমস্যা সমাধানের সরকার। তাই দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে দয়াশীল মানবিক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষার করার জন্য সচিবদের পরামর্শদেন।
তিনি বক্তব্যে আরো বলেন ইউনিয়ন পরিষদ সচিবদের কাজ অনেক সরকারের অর্জনকে আরো গতিশীল করার লক্ষ্যে সচিবদের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ এসোসিয়েশন এর সভাপতি মাহমুদুল হক সায়েম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
ময়মনসিংহে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সমাবেশটি উদ্ধোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম রেজাউল করিম তুহিন। প্রতিনিধি সমাবেশে বিভাগীয় জেলার ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
