বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সদরে ৪৪, বাকি একজন সোনাতলায় নতুন করোনায় আক্রান্ত।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সর্বশেষ ফলাফলে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৭৯৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৫৫ জন। মৃত্যু হয়েছে ১৯৩ জনেরর আর চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন।