দারিদ্রতা আর প্রতিকূল পরিবেশের সাথে লাড়াই করে বেচেঁ থাকা রিক্সা চালক ইদ্রিস মিয়া (৮৩) আর কষ্ট করে প্যাডেল ঘুরাবেন না রিক্সার। স্বাভাবিক ভাবে বেচেঁ থাকার জন্য যতটুকু দরকার তার ততটুকুই ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে রয়েছে একটি বাসস্থান ও ফ্রি চিকিৎসা ব্যবস্থা।
সম্প্রতি ইদ্রিস মিয়াকে নিয়ে ফেজবুক এবং প্রথম আলোর একটি নিউজ নাড়া দিয়েছিল সবাইকে। যা দৃষ্টি এড়ায়নি ভোলা-২ আসনের গণ মানুষের নেতা, মানবতার মহা নায়ক খ্যাত জনাব আলী আজম মুকুল এমপি মহোদয়ের।
তিনি তার ব্যাক্তিগত সেক্রেটারি কে নির্দেশ করেছেন ইদ্রিস মিয়ার বাড়ি যেতে, ওনার পরিবারসহ সার্বিক খোঁজ খবর নিতে। রিক্সা চালানো বাদ দিয়ে যাতে ওনি আরামে বসে একটি ব্যবসা করতে পারেন সেই বিষয়টিও দেখতে বলেছেন।
এমপি মহোদয়ের নির্দেশে রাতের বেলাতেই তার বাড়িতে হাজির হলেন তার পি এ মুহিন আহম্মদ ভাই। এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক আজ ইদ্রিস মিয়াকে নিয়ে আসা হয়েছে দৌলতখানে। পুরোনো পোষাক খুলে গায়ে নতুন পোশাক জাড়িয়ে দিয়েছেন স্বযত্নে, শুধু তাই নয়, ইদ্রিস মিয়ার স্ত্রী বিবি হাজেরার জন্যও নতুন শাড়ি কিনে ইদ্রিস মিয়ার হাতে তুলে দিয়েছেন।
ব্যবসা করার জন্য দিয়েছেন নগদ ৫০ হাজার টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার থেকে একটি ঘর করে দেয়া হবে।
বেচেঁ থাকুক মানবতা, বেচেঁ থাকুক আলী আজম মুকুল।
