বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নাব্যতা সংকটের কারণে আগে থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সূত্রটি আরো জানায়, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরি আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ রয়েছে।