ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

ফেরা হলো না দেশে: বিমানেই মারা গেলেন কুয়েত প্রবাসী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   ৩৯৪ বার পঠিত
ফেরা হলো না দেশে: বিমানেই মারা গেলেন কুয়েত প্রবাসী

কুয়েত থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরছিলেন বোরহান মিয়া (৫৭)। সেই ফ্লাইটেই হঠাৎ স্ট্রোক করে মারা যান এই প্রবাসী। পাসপোর্ট থাকলেও সচল নাম্বার না থাকায় তার পরিবারের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটে। পাসপোর্ট অনুযায়ী, বোরহান মিয়ার বাড়ি ঢাকার নবাবগঞ্জে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, দুপুর দেড়টায় ফ্লাইটটি ঢাকায় নামে। এরপর লাশের পরিবারের খোঁজ না পাওয়ায় প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ব্র্যাকের কাছে সহায়তা চাওয়া হয়। এরপর ব্র্যাকের ঢাকার নবাবগঞ্জ উপজেলার ফিল্ড অর্গানাইজার স্থানীয়ভাবে খোঁজ-খবর নিয়ে পরিবারটিকে খুঁজে বের করেন। এরপর পরিবারটি বিমানবন্দরে আসেন।

পরে বিমানবন্দর থানার তত্ত্বাবধানে কুর্মিটোলা হাসপাতালে ডেথ সার্টিফিকেটের জন্য নিয়ে আসা হয়। হাসপাতালের কাজ শেষে পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দেয়া হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বোরহান মিয়া ৫ বছরে আগে কুয়েতে গিয়েছিলেন। সেখানে অবৈধ হয়ে যাওয়ার কারণে তিনি আউটপাশের মাধ্যমে দেশে ফিরছিলেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। বিমানের ভেতরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa