ঢাকা
০৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—বাড়ির মালিক শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি আক্তার (১৮) এবং নাতি ফাহিম (১৫)।

পরিবারের সদস্য জামাল হোসেন জানান, সকাল ৭টার দিকে বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। পরে তাঁরা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান বলেন, কী ধরনের বিস্ফোরক থেকে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তে ঢাকার বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করবে।

বিস্ফোরণের পর র‍্যাব, ডিবি পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাটি ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত চলছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরকটি কী ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতাল সূত্র জানায়, আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa